Logo

নির্বাচন কমিশন গঠনে শিগগিরই সার্চ কমিটি: মাহফুজ আলম

profile picture
জনবাণী ডেস্ক
২০ অক্টোবর, ২০২৪, ০৭:০৮
নির্বাচন কমিশন গঠনে শিগগিরই সার্চ কমিটি: মাহফুজ আলম
ছবি: সংগৃহীত

রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের জন্য বিদ্যমান আইনে শিগগিরই সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।  তিনি বলেন, কমিটি গঠনের পর তারাই ঠিক করবেন নির্বাচন কমিশনে আসলে কারা থাকবেন।

শনিবার (১৯ অক্টোবর) রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিদ্যমান আইনে নির্বাচন কমিশন নিয়োগে সার্চ কমিটি গঠন করা হবে উল্লেখ করে মাহফুজ আলম বলেন, ‌“সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে রাজনৈতিক কোনো চাপ বা হস্তক্ষেপ গ্রহণ করা হবে না।”

বিজ্ঞাপন

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার একক কোনো সিদ্ধান্ত নেবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD