Logo

হজে যাওয়ার খরচ কমিয়ে প্যাকেজ ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৪, ০১:৩১
হজে যাওয়ার খরচ কমিয়ে প্যাকেজ ঘোষণা
ছবি: সংগৃহীত

বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নির্ধারিত হয়েছে চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

বিজ্ঞাপন

খরচ কমিয়ে ২০২৫ সালের হজযাত্রীদের জন্য দুটি  হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।  হজের এই প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বিজ্ঞাপন

ঘোষণা অনুসারে, আগামী বছর সরকারি ব্যবস্থাপনার সাধারণ হজ প্যাকেজ-১-এ খরচ পড়বে চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর সাধারণ হজ প্যাকেজ-২-এ খরচ পড়বে পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এছাড়া বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নির্ধারিত হয়েছে চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

বিজ্ঞাপন

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা এ হজ প্যাকেজ ঘোষণা করেন।  

বিজ্ঞাপন

ধর্ম বিষয়ক উপদেষ্টার ঘোষণা অনুসারে, সরকারি প্যাকেজ-১-এ হজের খরচ কমেছে এক লাখ নয় হাজার ১৪৫ টাকা। আর সরকারি প্যাকেজ-২ এ কমেছে ১১ হাজার ৭০৭ টাকা।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD