Logo

গুমের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার দেশের মাটিতে হবে: শফিকুল আলম

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুন, ২০২৫, ০৪:১৮
গুমের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার দেশের মাটিতে হবে: শফিকুল আলম
ছবি: সংগৃহীত

গণভবনে র‍্যাবের নির্যাতন ও গুমের ঘটনা নিয়ে হরর মিউজিয়াম হবে

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গুমের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে।

বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

প্রেস সচিব বলেন, গুমের সঙ্গে জড়িত সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে।

বিজ্ঞাপন

শফিকুল আলম বলেন, যারা গুম হয়েছেন, তাদের ব্যাপারে আশু করণীয় বিষয় কী কী, তা জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া নিখোঁজ ৩ শতাধিক ব্যক্তিকে খুঁজে বের করারও নির্দেশ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

র‍্যাবের গোয়েন্দা সংস্থা সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত উল্লেখ করে প্রেস সচিব বলেন, র‍্যাবের ইন্টেলিজেন্স ভয়াবহ কিলার ও হত্যাকারী দল ছিল বলে জানিয়েছে গুম কমিশন। র‍্যাবের সদস্যরা পদোন্নতি ও ভালো পোস্টিংয়ের জন্য গুম ও খুনের সঙ্গে জড়াতো।

বিজ্ঞাপন

তিনি বলেন, গুমের নির্যাতনের ভয়াবহতা নিয়ে জাদুঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। গণভবনে র‍্যাবের নির্যাতন ও গুমের ঘটনা নিয়ে হরর মিউজিয়াম হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আগামীকাল বৃহস্পতিবার (০৫ জুন) থেকে গুম কমিশনের প্রতিবেদন প্রকাশ শুরু হবে, যা ধারাবাহিকভাবেই চলবে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD