Logo

টিউলিপের চিঠি নিয়ে যা বললেন প্রেস সচিব

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুন, ২০২৫, ২২:৩২
টিউলিপের চিঠি নিয়ে যা বললেন প্রেস সচিব
ছবি: সংগৃহীত

এই বৈঠকের কোনো ফরমেট নেই

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দেওয়া চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা একটি চিঠি পেয়েছি। চিঠির বিষয়টি আইনি এবং এটি আইনিভাবে সমাধান করা হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপে টিউলিপ সিদ্দিক ছিলেন না।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি আগামী শুক্রবার (১৩ জুন) সকালে অনুষ্ঠিত হবে। এই বৈঠকের কোনো ফরমেট নেই। যেহেতু তারেক রহমান বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতা, তাই প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংটি হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দুজনের আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের দিনক্ষণ, সংস্কার ও জুলাই চার্টারসহ যেকোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার (৯ জুন) চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ সফরেই ইউনূসের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা জানিয়ে চিঠি পাঠান টিউলিপ। চিঠিতে তিনি ড. ইউনূসকে হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলে চা পানের আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD