গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশ অন্যতম ভুক্তভোগী রাষ্ট্র: ফরিদা আখতার

গ্রিনহাউস গ্যাস নির্গমনের ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম ভুক্তভোগী রাষ্ট্র।
বিজ্ঞাপন
গ্রিনহাউস গ্যাস নির্গমনের ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম ভুক্তভোগী রাষ্ট্র। বিশ্বের ধনী দেশগুলো বিপুল পরিমাণ কার্বন নির্গত করলেও বাংলাদেশকে এর ভয়াবহ প্রভাব বহন করতে হচ্ছে; অথচ বৈশ্বিক নিঃসরণে আমাদের অবদান মাত্র ০.৪ শতাংশ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশে অনুষ্ঠিত দুধ ও গরু পালন কার্যক্রম সংক্রান্ত তথ্য এবং আইপিসিসির টায়ার-২ ভিত্তিক গ্রিনহাউস গ্যাস নির্গমন পরিমাপ- লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি) হস্তক্ষেপের প্রভাব শীর্ষক যাচাইকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, উন্নত দেশগুলো বহুবার সহায়তার প্রতিশ্রুতি দিলেও তা কখনোই বাস্তবায়ন হয়নি। তাই অন্যদের দিকে না তাকিয়ে আমাদের নিজেদের সক্ষমতার ওপর ভর করে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, প্রাণিসম্পদখাতে জলবায়ু পরিবর্তন ও কার্বন নির্গমন ইস্যুতে আগামীতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ প্রতিনিধিত্ব করবে। বিশ্বব্যাপী কার্বন নির্গমনে প্রাণিসম্পদ খাতের কিছুটা ভূমিকা থাকলেও, বাংলাদেশে এর দায় তুলনামূলকভাবে নগণ্য।
প্রাণিসম্পদখাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি বলেন, প্রোটিনের উৎস হিসেবে মাংস অপরিহার্য, তবে এর সাথে মিথেন গ্যাস নিঃসরণ কীভাবে কমানো যায়, সে বিষয়ে আমাদের প্রযুক্তিগত ও গবেষণাভিত্তিক প্রস্তুতি নিতে হবে। কর্মকর্তাদের দক্ষ করে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহের মাধ্যমে গবেষণার মান আরও উন্নত করা সম্ভব।
বিজ্ঞাপন
প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালাটির সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান।
বিজ্ঞাপন
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.শাকিলা ফারুক, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশে প্রতিনিধি জিয়াওচুন শি, বিশ্বব্যাংকের সিনিয়র কৃষি অর্থনীতিবিদ ও টাস্ক টিম লিডার আমাদু বা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, প্রকল্পের উদ্দেশ্য, সাফল্যের নির্দেশকসমূহ এবং অর্জিত ফলাফলসমূহের ওপর আলোকপাত করেন প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো: গোলাম রব্বানী।
বিজ্ঞাপন
এসডি/








