Logo

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে ব্যাংকে আর কেউ টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুলাই, ২০২৫, ০৩:০৯
সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে ব্যাংকে আর কেউ টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

সঞ্চয়পত্রের মুনাফা হার বাড়িয়ে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। অথচ ব্যাংকেও তো তারল্যের বিষয় আছে।

বিজ্ঞাপন

সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ালে ব্যাংকে তারল্য সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সঞ্চয়পত্রের মুনাফা হার বাড়িয়ে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। অথচ ব্যাংকেও তো তারল্যের বিষয় আছে। সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক কোত্থেকে টাকা পাবে? তাই বিষয়টি ব্যালেন্স করে দেখতে হবে।’

বিজ্ঞাপন

শনিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্যাংক পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক খারাপ ব্যাংকগুলো পুনর্বাসনের চেষ্টা করছে। ইসলামী ব্যাংক এর একটি উদাহরণ। এখন এ ব্যাংকে আবার আস্থা ফিরে আসছে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ব্যাংক পুনর্গঠন আইন (Bank Resolution Act) করা হয়েছে, যার মূল লক্ষ্য হলো— যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে, তাদের অর্থ ফেরত দেওয়া নিশ্চিত করা। “কারও টাকা মার যাবে না, তবে একটু সময় লাগতে পারে। কারণ টাকা নিয়ে অনেকে চলে গেছে। পৃথিবীর কোথাও এমন নজির নেই,” বলেন অর্থ উপদেষ্টা।

বিজ্ঞাপন

এনবিআরে চলমান অস্থিরতা প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সমস্যা সমাধানে তাদের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। আলোচনার মাধ্যমে যা যা করা লাগবে আমরা করব। পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটিও করে দেওয়া হয়েছে।

 

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগকারী আনতে আমরা নিশ্চিত করছি ব্যবসার জন্য ১০-১২ জায়গায় যেতে না হয়। যত ধরনের ছাড়পত্র আছে, সেগুলো আমরা কেন্দ্রীয়করণের চেষ্টা করছি।

এ সময় উপদেষ্টার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD