Logo

মবে জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুলাই, ২০২৫, ০১:০০
মবে জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আমরা এসব নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি

বিজ্ঞাপন

মবের ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

রবিবার (০৬ জুলাই) রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে এমন অনেক ঘটনা ঘটলেও খবর পেতাম না। এখন বিস্তৃত পরিসরে (অপরাধ পর্যালোচনার প্ল্যাটফর্ম) সব ধরণের তথ্য পাওয়া যাচ্ছে। আগে মবের সংখ্যা অনেকটা কমে এলেও সম্প্রতি কিছু এলাকায় আবারও এমন ঘটনা ঘটেছে। আমরা এসব নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রংপুরের একটি ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। যে অন্যায় করবে, সে আর এলাকায় থাকতে পারবে না। তাকে খুঁজে বের করতে সময় লাগলেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও মবের সঙ্গে কেউ জড়িত থাকলে, তাকেও আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বিভিন্ন সমস্যা দেখা দিলেও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কঠোর পরিশ্রম করে তা মোকাবিলা করেছে। তবে কারখানার সংখ্যা যেহেতু বাড়ছে, তাই এই বাহিনীর জনবল ও সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। উত্তরা পূর্ব থানার কিছু সমস্যা ছিল উল্লেখ করে তিনি বলেন, থানা পরিদর্শনের পর সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়। নির্বাচন কমিশন, প্রশাসন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকেও প্রস্তুত থাকতে হয়। আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। পাঁচ থেকে ছয় মাস সময় হাতে আছে। আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সব প্রস্তুতি নিচ্ছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নেবে, তাদের উচিত প্রস্তুতি নেওয়া। অভিযোগের রাজনীতি না করে, মাঠে থাকা উচিত। সরকার ও প্রশাসন সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরপেক্ষভাবে কাজ করবে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD