Logo

আ ক ম বাহার ও তার মেয়ে সূচনার সাড়ে ১৭ কোটি টাকা জব্দ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৫, ১০:০৩
আ ক ম বাহার ও তার মেয়ে সূচনার সাড়ে ১৭ কোটি টাকা জব্দ
ছবি: সংগৃহীত

কমিশন এবং হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণসহ বিভিন্ন দেশে অর্থ পাচার করেছেন

বিজ্ঞাপন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা ফ্রিজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ বিষয়ে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিআইডি।

সোমবার (২৮ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সংঘবদ্ধ প্রতারণা, জাল-জালিয়াতি, কমিশন এবং হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণসহ বিভিন্ন দেশে অর্থ পাচার করেছেন। এসব অভিযোগে বর্তমানে ১৭টি ব্যাংকের ৫৩টি অ্যাকাউন্টে থাকা ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা ফ্রিজ করা হয়েছে।

আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান চলমান রয়েছে। এ ব্যাপারে মানিলন্ডারিং আইনে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD