Logo

গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই হবে ক্ষমতা হস্তান্তর: আসিফ মাহমুদ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৫, ২২:০৯
গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই হবে ক্ষমতা হস্তান্তর: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই হবে ক্ষমতা হস্তান্তর: আসিফ মাহমুদ

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, দেশের ক্ষমতা হস্তান্তর হবে একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই। অন্য কোনো উপায়ে ক্ষমতা দখলের অপচেষ্টা সফল হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (২৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই দায়িত্ব হস্তান্তর হবে—ক্ষমতায় যেই আসুক। অন্য কোনো উপায়ে ক্ষমতা দখলের ফন্দি-ফিকির ৫ আগস্টের মতোই প্রতিরোধের মুখে পড়বে।”

বিজ্ঞাপন

তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তিনি যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন, তা অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান স্পষ্ট করে।

এর আগে ৫ আগস্টে রাজনৈতিক অঙ্গনে কিছু অপ্রীতিকর ঘটনার পর সরকার কঠোর অবস্থান নেয় এবং যেকোনো ধরনের অগণতান্ত্রিক তৎপরতা কঠোরভাবে দমন করা হয়। সেই প্রেক্ষাপটে আসিফ মাহমুদের এই বক্তব্যকে একটি বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD