Logo

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হলো সব জলকপাট

profile picture
জনবাণী ডেস্ক
৫ আগস্ট, ২০২৫, ২১:১৪
কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হলো সব জলকপাট
ছবি: সংগৃহীত

কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সোমবার (৪ আগস্ট) রাত ১২টা ২ মিনিটে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় রাঙামাটির কাপ্তাই বাঁধের সব গেট (জলকপাট) খুলে দেওয়া হয়েছে।

কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সোমবার (৪ আগস্ট) রাত ১২টা ২ মিনিটে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হয়। 

বিজ্ঞাপন

যার প্রতিটি গেট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে সরানো হচ্ছে।

বিজ্ঞাপন

বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় গেট খোলার সিদ্ধান্ত থাকলেও হ্রদের পানির স্তর দ্রুত বাড়তে থাকায় সোমবার (৪ আগস্ট) রাতেই এই পদক্ষেপ নিতে হয়।

জানা গেছে, পানি ছাড়ার আগমুহূর্তে হ্রদের পানির স্তর ছিল ১০৮ দশমিক ৫ ফুট, যা বিপৎসীমা ১০৮ ফুটের ওপরে। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট পর্যন্ত।

বিজ্ঞাপন

অন্যদিকে, বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট সচল থাকায় সেখানে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি আরও ৩২ হাজার কিউসেক পানি নদীতে ছাড়ার কাজ চলমান রয়েছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD