Logo

৭৬ পুলিশ কর্মকর্তাকে ওএসডি করে বদলি

profile picture
জনবাণী ডেস্ক
৭ আগস্ট, ২০২৫, ০১:০৮
৭৬ পুলিশ কর্মকর্তাকে ওএসডি করে বদলি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি পৃথক তিনটি প্রজ্ঞাপনে পুলিশের আরও ৮২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন একজন অতিরিক্ত আইজিপি, ১৩ জন ডিআইজি, অর্ধশতাধিক অতিরিক্ত ডিআইজি এবং ১৫ জন পুলিশ সুপার।

বিজ্ঞাপন

নতুন করে ওএসডি হওয়া ৭৬ কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়, রাজশাহীর সারদা এবং পিটিসিতে সংযুক্ত করা হয়েছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD