Logo

২০ মিনিট আকাশে উড়ে যাত্রী নামিয়ে দিলো বিমান

profile picture
জনবাণী ডেস্ক
১২ আগস্ট, ২০২৫, ০৪:৩৭
২০ মিনিট আকাশে উড়ে যাত্রী নামিয়ে দিলো বিমান
ছবি: সংগৃহীত

২০ মিনিট আকাশে উড়ে যাত্রী নামিয়ে দিলো বিমান

বিজ্ঞাপন

ঢাকা থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের পর প্রায় ২০ মিনিট আকাশে থেকে আবার ঢাকায় ফিরে এসেছে। কেবিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেন পাইলট।

সোমবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৫ মিনিটে বিজি ৬১৫ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ড্যাশ-৮ মডেলের (এসটুএকেই) উড়োজাহাজটি দুপুর ২টা ৩৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণ পর কেবিনের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে বিকেল ২টা ৫৫ মিনিটে সেটি আবার ঢাকায় অবতরণ করে।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, যাত্রীদের পরবর্তী ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

এর আগে, গত রবিবার (১০ আগস্ট) যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়। রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উড্ডয়নের কথা থাকলেও উড়োজাহাজটি এখনও গ্রাউন্ডেড রয়েছে।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD