Logo

মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

profile picture
জনবাণী ডেস্ক
১২ আগস্ট, ২০২৫, ০৬:৫১
মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রফেসর ইউনূস এই সফর করছেন

বিজ্ঞাপন

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান কুয়ালালামপুরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রফেসর ইউনূস এই সফর করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সফরকালে তিনি মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবেন।

এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময়ের কথা রয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD