Logo

মৎস্য খাতের অবদানের জন্য প্রকৃতি-পানির প্রতি সদয় হতে হবে: ‌প্রধান উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৫, ২৩:৪৩
মৎস্য খাতের অবদানের জন্য প্রকৃতি-পানির প্রতি সদয় হতে হবে: ‌প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

মৎস্য খাতের অবদানের জন্য প্রকৃতি-পানির প্রতি সদয় হতে হবে: ‌প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় অঞ্চলের মৎস্য সম্পদের টেকসই ব্যবহারে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, এই সম্পদ রক্ষায় সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনায় বসেছে এবং সঠিকভাবে মৎস্য আহরণের জন্য প্রয়োজন জরিপ ও গবেষণা বাড়ানো।

বিজ্ঞাপন

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

 ড. মুহাম্মদ ইউনূস বলেন, মাছ আমাদের জন্য প্রকৃতির উপহার, আল্লাহর দান। কিন্তু প্রকৃতির উপর আমরা নির্মম, নির্দয়। আমরা প্রকৃতির উপর এতো নির্দয় যে, এভাবে চললে মাছ একদিন কপাল থেকে উঠে যাবে। আমরা নদী শাসনের কথা বলছি, নদী পালনের কথা বলছি না। এতে আরও ক্ষতি হচ্ছে।

প্রধান উপদেষ্টা, সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা আছে। কিন্তু আমরা তা এখনও পুরোপুরি আহরণ করতে পারিনি। আমাদের এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। সামুদ্রিক মৎস্যের বিপুল সম্ভাবনা রয়েছে। মাছের সম্ভাবনা প্রচুর, আবার দুর্ভাবনাও প্রচুর। প্রকৃতির প্রতি সদয় হওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

অবৈধ জাল ব্যবহার করে মৎস্যহরণ খুব উদ্বেগের বিষয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নদীতে সব ধরনের বর্জ্য ফেলে পানিকেও নষ্ট করছি আমরা। জলাশয় দূষণ ও ফসল উৎপাদনে নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার করছি। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। এর থেকে বেরিয়ে আসতে হলে টেকসই পদ্ধতি আবিষ্কার করতে হবে।

বিজ্ঞাপন

দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছ রপ্তানির ওপর গুরুত্বারোপ করে ড. ইউনূস বলেন,আমাদের মাছের রপ্তানি বাড়াতে হবে। এজন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD