Logo

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, অধ্যাদেশ জারি

profile picture
জনবাণী ডেস্ক
২০ আগস্ট, ২০২৫, ২৪:১০
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, অধ্যাদেশ জারি
ছবি: সংগৃহীত

প্রতীক বরাদ্দ সংক্রান্ত ধারাগুলো বাতিল করে সোমবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত একটি অধ্যাদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

এবার থেকে আর দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে না। প্রতীক বরাদ্দ সংক্রান্ত ধারাগুলো বাতিল করে সোমবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত একটি অধ্যাদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। পরদিন মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি প্রকাশ্যে আসে।

এর আগে গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরবর্তীতে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ ও সংস্কার কমিশন দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ জানিয়ে আসছিল।

সংশ্লিষ্টদের মতে, দলীয় প্রতীক বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন- এমন যোগ্য ও স্বতন্ত্র ব্যক্তিদের অংশগ্রহণ বাড়বে। এতে স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD