Logo

মেরুন রঙের টি-শার্ট পরা যুবক পুলিশ কনস্টেবল: প্রেস সচিব

profile picture
জনবাণী ডেস্ক
৩১ আগস্ট, ২০২৫, ০৬:১৮
মেরুন রঙের টি-শার্ট পরা যুবক পুলিশ কনস্টেবল: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আলোচনায় আসা মেরুন রঙের টি-শার্ট পরা যুবক একজন পুলিশ সদস্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আলোচনায় আসা মেরুন রঙের টি-শার্ট পরা যুবক একজন পুলিশ সদস্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “আমার জানা মতে, ওই যুবক একজন পুলিশ কনস্টেবল এবং ঘটনার সময় তিনি দায়িত্বে ছিলেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য ডিএমপি থেকে পাওয়া যাবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগের দিন শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিজয়নগর এলাকায় গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ কয়েকজন আহত হন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের টি-শার্ট পরা ওই যুবক গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছেন। ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD