Logo

কাঠমান্ডুতে নামতে পারেনি বাংলাদেশের বিমান, ভোগান্তিতে যাত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০২
কাঠমান্ডুতে নামতে পারেনি বাংলাদেশের বিমান, ভোগান্তিতে যাত্রী
ছবি: সংগৃহীত

নেপালে চলমান ছাত্র আন্দোলনের কারণে সৃষ্ট অস্থির পরিস্থিতিতে কাঠমান্ডু বিমানবন্দরে নামতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

বিজ্ঞাপন

নেপালে চলমান ছাত্র আন্দোলনের কারণে সৃষ্ট অস্থির পরিস্থিতিতে কাঠমান্ডু বিমানবন্দরে নামতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১৪ যাত্রী নিয়ে রওনা দেওয়া ‘বিজি-৩৭১’ ফ্লাইট কাঠমান্ডুর কাছাকাছি পৌঁছালেও অবতরণের অনুমতি পায়নি। ফলে কিছুক্ষণ আকাশে চক্কর দেওয়ার পর ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই ঘটনার ফলে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার কথা থাকা ‘বিজি-৩৭২’ ফ্লাইটের ৯৪ যাত্রী দেশটিতে আটকা পড়েছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবির জানিয়েছেন, কাঠমান্ডুতে আটকে পড়া যাত্রীদের হোটেলে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। একইভাবে ঢাকা থেকে কাঠমান্ডু যেতে ইচ্ছুক যাত্রীদেরও হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগ ও পালানোর পর দেশজুড়ে অস্থিরতা দেখা দিয়েছে, যা বিমান চলাচলেও প্রভাব ফেলেছে।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD