নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
বিজ্ঞাপন
নেপালের অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, নেপালে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে আপাতত নিজ নিজ ঘর বা হোটেলের ভেতরে অবস্থান করতে হবে। একই সঙ্গে নতুন করে বাংলাদেশ থেকে নেপালে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দূতাবাস বলেছে, জরুরি পরিস্থিতিতে সরাসরি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ থাকবে।
যোগাযোগের নম্বর:
বিজ্ঞাপন
📞 মো. সাদেক: +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯
📞 সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১
বিজ্ঞাপন
বাংলাদেশ দূতাবাস নেপালে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
আরএক্স/








