Logo

লন্ডনে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৬
লন্ডনে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানালেন উপদেষ্টা মাহফুজ আলম
মাহফুজ আলম । ফাইল ছবি

লন্ডনে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িবহরে হামলার ঘটনায় তিনি নিজেই প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি সেমিনার শেষে বের হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।

সাক্ষীদের বরাত দিয়ে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী নেতাকর্মীরা তার গাড়িবহরে ডিম নিক্ষেপ করেন এবং কিছু সময়ের জন্য বহর আটকে দেন। যদিও শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাহফুজ আলম নিরাপদে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে সক্ষম হন।

ঘটনার পরদিন শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে মাহফুজ আলম লেখেন, ‘‘বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আর কোনো মওদুদী প্রক্সি দলের প্রয়োজন নেই। ইতোমধ্যেই অর্ধ ডজন প্রক্সি সক্রিয় রয়েছে। আপনারা কিছুই যোগ করতে পারবেন না! বরং, পুনঃসংজ্ঞায়িত করুন, পুনর্গঠন করুন এবং পুনরুদ্ধার করুন।’’

বিজ্ঞাপন

উল্লেখ্য, এ ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে প্রবাসী রাজনীতির সহিংসতার আরেকটি উদাহরণ হিসেবে দেখছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD