পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের উপমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী প্যাসকেল গ্রোটেনহুইসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বিজ্ঞাপন
স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার করার পাশাপাশি নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে গণতান্ত্রিক সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ, অভিবাসন ও দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং পানি ব্যবস্থাপনায় সহযোগিতা।
বিজ্ঞাপন
উভয়পক্ষ বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বৈঠকে বলা হয়, এই সম্পর্ক গণতন্ত্র, টেকসই উন্নয়ন এবং বহুপাক্ষিক সহযোগিতার অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের বৈঠক শুধু রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককেই শক্তিশালী করে না, বরং বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বারও খুলে দেয়।








