Logo

অবসরে তিন সচিব, একজন ওএসডি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:০৩
অবসরে তিন সচিব, একজন ওএসডি
ছবি: সংগৃহীত

সরকারি চাকরির নির্ধারিত বয়সসীমা পূর্ণ হওয়ায় তিনজন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। একই সঙ্গে অবসর গমনের সুবিধার্থে আরেকজন সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন আগামী ৩০ সেপ্টেম্বর, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক ২৮ সেপ্টেম্বর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুল আলম সেখ ১ অক্টোবর থেকে অবসরে যাচ্ছেন।

বিজ্ঞাপন

তাদের অবসর-পরবর্তী এক বছরের জন্য অবসর উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে। এ সময়ে বিধি অনুযায়ী তারা সব ধরনের অবসর ও ছুটিকালীন সুবিধা ভোগ করবেন।

এছাড়া অপর এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব মো. নিয়াজ উদ্দিনকে অবসর গমনের সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD