Logo

শান্তিপূর্ণ নির্বাচনে সব ধরনের সহায়তা দিতে চায় ব্রিটেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:০৮
শান্তিপূর্ণ নির্বাচনে সব ধরনের সহায়তা দিতে চায় ব্রিটেন
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট আয়োজনের ক্ষেত্রে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ব্রিটেন।

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

তিনি বলেন, “আমরা চাই বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। এ বিষয়ে আমরা সহায়তা করতে আগ্রহী।” তিনি আরও জানান, ব্রিটেন পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমেও সহযোগিতা করতে প্রস্তুত।

বিজ্ঞাপন

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি। এজন্য বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD