Logo

‘মাই লর্ড’ বলার জন্য দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী ফারজানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ১৪:৩৯
‘মাই লর্ড’ বলার জন্য দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী ফারজানা
প্রতিমন্ত্রী ফারজানা শারমীন | ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে ভুলবশত ‘মাই লর্ড’ সম্বোধন ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। রবিবার (১৫ মার্চ) সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ বিষয়ে সরাসরি ক্ষমা চেয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, মাননীয় স্পিকার, আমি দুঃখ প্রকাশ করছি, কয়েকবার ‘মাই লর্ড’ বলে ফেলেছি। আসলে ওকালতি করতে করতে এটা হয়ে গেছে। আই অ্যাম স্যরি ফর দ্যাট।

এ ঘটনার পটভূমিতে জানা যায়, প্রতিমন্ত্রী সংসদে নিজের বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করেই মাননীয় স্পিকারের পরিবর্তে আদালতে ব্যবহৃত ‘মাই লর্ড’ সম্বোধন করে ফেলেন। পরে বিষয়টি নিজেই খেয়াল করে তিনি দুঃখ প্রকাশ করেন এবং সংসদ সদস্যদের কাছে ক্ষমা চান।

বিজ্ঞাপন

সংসদে এ ধরনের ভিন্ন সম্বোধন ব্যবহার সামান্য হলেও নজরে আসে। বিশেষ করে বিচারিক পরিপ্রেক্ষিতের শব্দভাণ্ডার সংসদে ব্যবহৃত হলে তা হাস্যরস বা সমালোচনারও সৃষ্টি করতে পারে। প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এই ভুলের জন্য ক্ষমা চেয়ে বিষয়টি নিজেই সামলান, যা অধিবেশনে উপস্থিতদের নজরে এসেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD