রোড ট্যাক্স পরিশোধে মিলবে ই-ট্যাক্স টোকেন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এখন থেকে রোড ট্যাক্স পরিশোধের পর গাড়ির মালিক বা চালকদের জন্য কিউআর কোডযুক্ত ই-ট্যাক্স টোকেন দেবে।
বিজ্ঞাপন
এটি কাগজে ছাপানো সনদের মতোই ব্যবহার করা যাবে, আবার চাইলে স্মার্টফোনে প্রদর্শন করেও ব্যবহার করা যাবে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত রোড ট্যাক্স জমা দেওয়ার পর বিআরটিএ কিউআর কোড সম্বলিত ই-ট্যাক্স টোকেন সনদ প্রদান করবে। এর মাধ্যমে গাড়ির মালিক বা চালকরা সহজেই গাড়ি চালনার সময় বৈধতার প্রমাণ দেখাতে পারবেন। কিউআর কোড স্ক্যান করে বিআরটিএর সিস্টেম বা মোবাইল অ্যাপ থেকে টোকেনের বৈধতা যাচাই করা সম্ভব হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।








