সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন

সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিজ্ঞাপন
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢামেক হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রবিবার অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে ঢামেকে ভর্তি করা হয় এবং আইসিইউতে রাখা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এর আগে গত ২৪ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় রাজধানীর গুলশান থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। তবে রবিবার অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢামেকে নেওয়া হয়।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৮৬ সালে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এরপর ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন।
আরও পড়ুন: তথ্য কমিশন শীঘ্রই গঠিত হবে: মাহফুজ আলম
বিজ্ঞাপন
রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় থাকা হুমায়ূন ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।








