Logo

একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি খেয়েছি: উপদেষ্টা আসিফ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:৩৮
একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি খেয়েছি: উপদেষ্টা আসিফ
ছবি: সংগৃহীত

ক্রিকেটার সাকিব আল হাসানকে পুনর্বাসন না করার সিদ্ধান্তের জেরে সোশ্যাল মিডিয়ায় সহস্র গালি শুনতে হয়েছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। একই সঙ্গে তিনি তার অবস্থানে অটল থেকে দাবি করেছেন, তার সিদ্ধান্তই সঠিক ছিল।

বিজ্ঞাপন

রবিবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

তিনি লিখেছেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। But i was right. End of the discussion।

বিজ্ঞাপন

যদিও পোস্টে তিনি সাকিব আল হাসানের নাম সরাসরি উল্লেখ করেননি, তবে ক্রিকেট মহলে বিষয়টি স্পষ্ট যে তিনি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দলে দ্রুত পুনর্বাসন দেওয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথাই বলেছেন। সাকিবের পক্ষে আইনি সহায়তা বা দ্রুত দলে ফেরার পদক্ষেপ না নেওয়ায় সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এই উপদেষ্টা।

এই পোস্টের মাধ্যমে তথ্য উপদেষ্টা আসিফ মাহমুদ ইঙ্গিত দিলেন যে সমালোচনার পরেও তিনি মনে করেন সেই সময়ে তার নেওয়া অবস্থান এবং সিদ্ধান্ত যৌক্তিক ও সঠিক ছিল।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD