Logo

ঈদ উপলক্ষে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ১৫:৩০
ঈদ উপলক্ষে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) থেকে সারাদেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত বিশেষ প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন কার্যকর হবে না। তবে ঈদ উদযাপনের পর পুনরায় নিয়মিত সাপ্তাহিক বন্ধ কার্যকর হবে।

বিজ্ঞাপন

এছাড়াও সভায় ট্রেনযাত্রীদের নিরাপত্তা ও টিকিটবিহীন যাত্রী প্রতিরোধে বড় স্টেশনগুলোতে নজরদারি জোরদার করার পরিকল্পনা জানানো হয়েছে। রাজধানীসহ ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনা স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি, র‌্যাব ও স্থানীয় পুলিশের সমন্বয়ে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে বিনা টিকিটের যাত্রীদের স্টেশনে প্রবেশ প্রতিরোধ করা হবে।

নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনের নিরাপত্তা কার্যক্রমও জোরদার করা হয়েছে। আরএনবি, জিআরপি এবং রেলওয়ের কর্মীরা সতর্ক অবস্থানে থাকবে। পাশাপাশি র‌্যাব, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

বিজ্ঞাপন

রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব স্টেশনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং ট্রেনের তদারকি বাড়ানো হয়েছে। যাত্রীদের কাছে অনুরোধ করা হয়েছে, তারা ট্রেন ভ্রমণে সময়মতো উপস্থিত হোন এবং টিকিট নিশ্চিত করার পরই যাত্রা শুরু করুন।

এ পদক্ষেপের ফলে দেশের ঘরমুখো যাত্রীরা ঈদযাত্রার সময় ট্রেনে সহজে যাতায়াত করতে পারবেন এবং ট্রেন ভ্রমণের সময় নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রার নিশ্চয়তা থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD