Logo

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ১৫:৪৮
গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ | ফাইল ছবি

ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অরগানাইজেশন (ইন্টারপোল) যৌথভাবে আয়োজন করা গ্লোবাল ফ্রড সামিট ২০২৬-এ অংশ নিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। দুই দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হবে ১৬ থেকে ১৭ মার্চ।

বিজ্ঞাপন

ভিয়েনার ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিতব্য সামিটে ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন মন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ রবিবার (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী উদ্বোধনী ও প্লেনারি সেশনে অংশগ্রহণের পাশাপাশি ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চপর্যায়ের রাউন্ড টেবিল বৈঠক এবং ‘ন্যাশনাল কমিটমেন্টস/প্লিজেস অন কমব্যাটিং ফ্রড’ শীর্ষক বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

সাইডলাইন ইভেন্টের অংশ হিসেবে মন্ত্রী ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী আরটি হ্যান লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকে দুর্নীতি প্রতিরোধ এবং আন্তর্জাতিক অর্থ ফ্রড মোকাবেলায় যৌথ পদক্ষেপের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রী সামিটে অংশ নিতে আজ বিকেল ৪টা ৫০ মিনিটে ইথিওপিয়ান এয়ারলাইনসের ইটি ৬৭৯ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সামিট শেষে তিনি আগামী ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে তার্কিশ এয়ারলাইনসের টিকে৭১২ ফ্লাইটে ঢাকায় ফেরেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD