Logo

নিষিদ্ধ দল বিক্ষোভে নামলে আইন প্রয়োগে ছাড় নয়: প্রেস সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৫, ১৬:২৭
নিষিদ্ধ দল বিক্ষোভে নামলে আইন প্রয়োগে ছাড় নয়: প্রেস সচিব
প্রেস সচিব শফিকুল আলম । ফাইল ছবি

নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো যদি কোনো ধরনের বিক্ষোভ বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে, তাহলে রাষ্ট্র আইন অনুযায়ী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে শফিকুল আলম লেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সমর্থকরা এবং গণহত্যাকারী নেত্রী হয়তো ভাবছেন— এটি আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সময়। তারা মনে করছে, দুপুরবেলা কয়েকজনকে হত্যা করে হাজারো সন্ত্রাসী ঢাকায় পাঠিয়ে রাজধানী দখল করবে। কিন্তু দুঃখিত, এখন এটি নতুন বাংলাদেশ।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, জুলাই বিপ্লবীদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। মনে রাখবেন— এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়, এটি জুলাই, চিরদিনের জুলাই।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD