Logo

চাপাতিসহ দুই যুবক গ্রেপ্তার মোহাম্মদপুরে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৫, ২৩:৪৯
চাপাতিসহ দুই যুবক গ্রেপ্তার মোহাম্মদপুরে
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে ছিনতাই বিরোধী অভিযানে আল আমিন ওরফে জ্যাক কাদের ও রবিন নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেন সোমবার (১০ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল আলম শেখ।

তিনি আরও বলেন, রায়েরবাজার এলাকায় ছিনতাই বিরোধী অভিযানে মোহাম্মদপুর থানার রায়ের বাজার মেকাপ খান রোডে অভিযান চালিয়ে চাপাতিসহ হাতেনাতে জ্যাক কাদের ও রবিনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

নাজমুল আলম শেখ আরও বলেন, গ্রেপ্তারকৃতরা রায়েরবাজার এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD