Logo

‘সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৫, ১৬:৫৯
‘সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে’
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সবার সহযোগিতা থাকলে পলাতক শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার রায় নিয়ে কোনো শঙ্কা নেই। যদি সবাই সহযোগিতা করে, তাকে ফিরিয়ে আনা সহজ হবে।

বিজ্ঞাপন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাবের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাস্তা সম্পূর্ণ ফাঁকা নয়। কিছু ছোটখাটো ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বড় ধরনের সমস্যা হয়নি।

তিনি নিত্যপণ্যের দাম বিষয়ে বলেন, পেঁয়াজের দাম হঠাৎ বেড়েছে, তাই হয়তো আমদানির প্রয়োজন হবে। ইতোমধ্যে পেঁয়াজ আমদানি করতে দুই হাজারের বেশি আবেদন জমা পড়েছে। তবে এটি করলে কৃষকদের ক্ষতি হবে। গ্রীষ্মকালীন পেঁয়াজ দ্রুতই বাজারে ওঠানো শুরু হবে। কিছু দুষ্কৃতকারী পেঁয়াজের দাম বাড়ানোর চেষ্টা করলেও তারা সফল হবে না।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও উল্লেখ করেন, এবার আমনের বাম্পার ফলন হয়েছে এবং সবজির দাম মোটামুটি সহনীয় আছে। তবে আলু চাষিরা বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সরকার সব ধরনের প্রস্তুতি ও মনিটরিং করছে, যাতে সাধারণ মানুষ বিপাকে না পড়ে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD