Logo

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া চাইলেন রাষ্ট্রপতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ১৩:৩৫
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া চাইলেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার সুস্থতা নিয়ে রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ ব্যাপকভাবে বিরাজ করছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানা যায়।

বার্তায় রাষ্ট্রপতি খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে তার জন্য আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন। তিনি দেশের সকলকে অনুরোধ করেছেন যেন সাবেক প্রধানমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

বিজ্ঞাপন

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়।

শুক্রবার রাতে হাসপাতাল পরিদর্শন করে তিনি জানান, দূরত্ব বজায় রেখে খালেদা জিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। খালেদা জিয়া অতিথিদের চিনতে পেরেছেন এবং তাদের সালামের জবাব দিয়েছেন।

বিজ্ঞাপন

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর আবারও হাসপাতালে ভর্তি হন। তার ভর্তি হওয়ার মূল কারণ ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যার অবস্থা। বর্তমানে তার চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ চলছে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে। দেশে-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা সিসিইউতে তার শারীরিক অবস্থা মনিটর করছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD