Logo

তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ১৯:১৩
তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই।

ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো বাধা নেই। তবে বিষয়টি তার একক নিয়ন্ত্রণে বা স্বাধীন সিদ্ধান্তের বিষয় নয়। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, একইদিন সকালে তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। তবে এটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়।

তারেক রহমান আরও লিখেছেন, সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য জিয়া পরিবার কৃতজ্ঞ। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন—এর জন্য দেশবাসীর দোয়া অব্যাহত রাখার অনুরোধ করছি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD