Logo

জাতীয় বিশ্ববিদ্যালয় ‘বেকার তৈরির বড় কারখানা’: সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২৫, ১৭:৩৬
জাতীয় বিশ্ববিদ্যালয় ‘বেকার তৈরির বড় কারখানা’: সচিব
ছবি: সংগৃহীত

দেশের উচ্চশিক্ষা কাঠামো ও শ্রমবাজারে দক্ষ কর্মীর ঘাটতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া। তার মতে, জাতীয় বিশ্ববিদ্যালয় এখন দেশের সবচেয়ে বড় ‘বেকার উৎপাদনের কারখানা’তে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বিয়ন্ড জবলেস গ্রোথ: টুওয়ার্ডস অ্যান অ্যামপ্লয়মেন্ট-সেন্টার্ড পলিসি ফ্রেমওয়ার্ক ফর বাংলাদেশ থ্রু অ্যা পোস্ট-নিওলিবারেল লেন্স’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শ্রম সচিব বলেন, আমাদের শ্রমবাজারে প্রবেশ করছে অদক্ষ কর্মী। যদি একই শ্রমশক্তিকে দক্ষ করে তোলা যেত, তাহলে প্রবাসী আয়ের পরিমাণ কমপক্ষে দশগুণ বৃদ্ধি পেত। দক্ষতা উন্নয়নে ঘাটতি ও সময়োপযোগী শিক্ষা ব্যবস্থার অভাব দেশের শ্রমবাজারকে প্রতিযোগিতায় পিছিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. হোসাইন জিল্লুর রহমান বলেন, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ ভুল প্রবৃদ্ধির ফাঁদে আটকা পড়ে। এ সময়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বেড়ে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ কমেছে এবং বিশেষ করে নারী শ্রমশক্তির অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

তিনি আরও বলেন, আগের সরকারের অতিরিক্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতি শ্রমবাজারে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলেছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎমুখী কর্মসংস্থাননীতি গ্রহণের ওপর জোর দেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD