Logo

চিড়িয়াখানায় খাঁচা ভেঙে বাইরে সিংহ, নিয়ন্ত্রণে তৎপর কর্তৃপক্ষ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর, ২০২৫, ১৮:৪০
চিড়িয়াখানায় খাঁচা ভেঙে বাইরে সিংহ, নিয়ন্ত্রণে তৎপর কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় চিড়িয়াখানার একটি খাঁচা থেকে একটি সিংহ বাইরে বের হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত সিংহটি কাউকে আঘাত করেনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার।

বিজ্ঞাপন

তিনি জানান, মাঠ এলাকার একটি খাঁচা থেকে সিংহটি বিকেল পৌনে ৫টার দিকে বের হয়। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ সিংহটি খাঁচার পাশেই শুয়ে আছে। নিরাপত্তার জন্য একাধিক গানম্যান প্রস্তুত অবস্থায় রয়েছে—সিংহটি নড়াচড়া করলে দ্রুত নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হবে।

পরিচালক আরও বলেন, সিংহটি এখন পর্যন্ত শান্ত রয়েছে এবং কাউকে আঘাত করেনি। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD