Logo

হাদির ওপর হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৫, ১৪:১৩
হাদির ওপর হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান । ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়ক ওসমান হাদির ওপর হামলার দোষীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, হামলার মূল উদ্দেশ্য মানুষকে ভীত ও নির্বাচনের পরিবেশকে দুর্বল করা। তবে নির্বাচনের কার্যক্রম নির্ধারিত সময়েই সম্পন্ন হবে। সরকার জনগণকে সাথে নিয়ে এ ধরনের হীনচক্রান্তমূলক আক্রমণের যথাযথ জবাব দেবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় রয়েছে। যদি এই সমন্বয় না থাকত, পরিস্থিতি আরও জটিল হয়ে যেত।

উপদেষ্টা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিকৃত তথ্যের মাধ্যমে যেন কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাই সচেতন থাকুন।

বিজ্ঞাপন

তিনি গণমাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বলেন, গণমাধ্যমের মাধ্যমে সঠিক তথ্য জনগণকে পৌঁছানো খুবই জরুরি। জুলাই আন্দোলনের সময় সঠিক তথ্য প্রচার হয়নি, অথবা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা চাই তথ্য সর্বদা বস্তুনিষ্ঠ এবং অবাধভাবে জনগণের কাছে পৌঁছাক। গণমাধ্যমকে শক্তিশালী, গণমুখী এবং বিকৃত তথ্যবর্জিত হতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD