Logo

ওসমান হাদিকে বিদেশে নিতে চায় পরিবার, রয়েছে অনুমোদন অপেক্ষায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৫, ২০:১১
ওসমান হাদিকে বিদেশে নিতে চায় পরিবার, রয়েছে অনুমোদন অপেক্ষায়
শরিফ ওসমান হাদি | ফাইল ছবি

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। তবে তার বর্তমান শারীরিক অবস্থায় বিদেশযাত্রা নিরাপদ হবে কি না, সে বিষয়ে মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমোদন এখনও মেলেনি।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন এবং হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ।

তিনি জানান, পরিবার ইতিমধ্যেই বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। থাইল্যান্ড বা সিঙ্গাপুর—এই দুই দেশের মধ্যে যেকোনো একটি হাসপাতালে নেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত রাতের মধ্যে নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

ডা. আব্দুল আহাদ বলেন, আগামীকাল হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে কোন দেশে নেওয়া হবে, সেটা রাতের মধ্যে চূড়ান্ত হবে। এখনও তার শারীরিক অবস্থার কারণে মেডিকেল বোর্ডের অনুমোদন মেলেনি। তারা নির্ধারণ করবেন, বিদেশযাত্রা কি নিরাপদ।

বর্তমানে হাদি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানান, তার অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন এবং সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিকেল বোর্ডের চূড়ান্ত ক্লিয়ারেন্স পাওয়ার পরই বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD