Logo

পুষ্পস্তবক অর্পণকালে ফুলের বাগান ক্ষতি না করার নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৯
পুষ্পস্তবক অর্পণকালে ফুলের বাগান ক্ষতি না করার নির্দেশ
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে ফুলের বাগানের কোনোরূপ ক্ষতি করা যাবে না।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি তথ্য বিবরণীতে এ নির্দেশনা জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে আরও বলা হয়েছে, বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকার গাবতলী থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কের ওপর কোনো ধরনের পোস্টার, ব্যানার বা ফেস্টুন লাগানো যাবে না।

বিজ্ঞাপন

এছাড়া, মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সকাল ১০টায় জমকালো এয়ার শো অনুষ্ঠিত হবে। এয়ার শো সাধারণ জনগণের জন্য উন্মুক্ত থাকবে এবং দর্শকরা সরাসরি তা উপভোগ করতে পারবেন।

সরকারি তথ্য বিবরণীতে আরও নির্দেশনা দেওয়া হয়েছে যে, সকল অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও স্মৃতিসৌধের সম্মান রক্ষার বিষয়ে সচেতন হতে হবে। বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD