Logo

বিজয় দিবসে রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৪:২৫
বিজয় দিবসে রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল রাজধানীর বেশ কিছু সড়ক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা-আশুলিয়া ও ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী, বাইপাইল পয়েন্টে ডাইভারশন চলবে। এ সময় বিকল্প রাস্তা ব্যবহারের জন্য সব যানবাহন চালককে অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞাপন

এছাড়া, সকাল ৯টা থেকে জাতীয় স্মৃতিসৌধ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD