Logo

পদত্যাগ করলেন খোদা বকশ চৌধুরী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৩:৩০
পদত্যাগ করলেন খোদা বকশ চৌধুরী
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতি।

বিজ্ঞাপন

এর আগে তিনি নিজেই পদত্যাগের জন্য আবেদন করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD