Logo

তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১৩:৪৪
তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে আজ রাজধানীতে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ঢাকায় পৌঁছে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দেন।

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে জয়শঙ্কর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহান এবং অন্যান্য কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মা।

জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের অনুষ্ঠানে অংশ নিতে আসা জয়শঙ্করের এই সফরকে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ন মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। তিনি ঢাকায় পৌঁছার সঙ্গে সঙ্গে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD