Logo

সামরিক সহযোগিতা জোরদার করতে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি, ২০২৬, ১৩:৩০
সামরিক সহযোগিতা জোরদার করতে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ঢাকা সেনানিবাসে মঙ্গলবার (২৭ জানুয়ারি) শেষ হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস ২০২৬। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকটি ২৬-২৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় এবং উভয় দেশের সামরিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

এই বৈঠক গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৯ম ল্যান্ড ফোর্সেস টকস-এর পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয়েছিল।

বাংলাদেশের পক্ষ থেকে ২২ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে, যার নেতৃত্ব দেন লে. কর্নেল মোহাম্মদ বদরুল হক। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেজর মাইকেল জেকব ওসটার, প্যাসিফিক আর্মি কমান্ডের নিরাপত্তা সহযোগিতা বিভাগের। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর।

বিজ্ঞাপন

আইএসপিআর জানায়, বৈঠকে উভয় পক্ষ সামরিক সহযোগিতা, দক্ষতা বৃদ্ধি ও কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। আলোচনায় প্রশিক্ষণ আদান-প্রদান, উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা, যৌথ প্রশিক্ষণ ও মহড়া আয়োজন এবং উদ্ভাবনী প্রশিক্ষণ পদ্ধতি বিশেষভাবে গুরুত্ব পায়।

প্রতিনিধিরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলমান কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে তাদের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত প্রস্তুতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধিতে একমত পোষণ করা হয়।

বিজ্ঞাপন

আইএসপিআর জানিয়েছে, এই আলোচনার মাধ্যমে ভবিষ্যতে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় দুই দেশের সামরিক অংশীদারিত্ব আরও কার্যকর হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD