Logo

সাংবাদিকরা পর্যবেক্ষণ নিশ্চিত করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৬, ১৫:১৪
সাংবাদিকরা পর্যবেক্ষণ নিশ্চিত করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা যদি পর্যবেক্ষণ করেন, তবে সেটি নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, “সংবাদ সংগ্রহের কাজ সহজ করার জন্য কমিশন সব ধরনের সহযোগিতা করবে।”

এ সময় সাংবাদিকরা নীতিমালা সংশোধন এবং ভোট পর্যবেক্ষণের পাস প্রদানের অনলাইন প্রক্রিয়া সরল করার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী রোববার (১ ফেব্রুয়ারি) এর মধ্যে বিষয়টি সমাধান না হলে সাংবাদিকরা নির্বাচন কাভার করার বিষয়টি পুনর্বিবেচনা করবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD