Logo

সামাজিক মাধ্যমে নির্বাচনি প্রচারণা নিয়ে ইসির বিশেষ নির্দেশনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৩৪
সামাজিক মাধ্যমে নির্বাচনি প্রচারণা নিয়ে ইসির বিশেষ নির্দেশনা
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণা-প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধি সঠিকভাবে মানার জন্য বিশেষ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত একটি চিঠি দেশের সকল রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ধারা ১৬ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণা পরিচালনার ক্ষেত্রে প্রার্থী, তার নির্বাচনি এজেন্ট বা দলের পক্ষের যে কোনো ব্যক্তি প্রচারণা শুরু করার আগে ব্যবহারকৃত সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ইমেইলসহ অন্যান্য শনাক্তকরণ তথ্য রিটার্নিং অফিসারের নিকট দাখিল করতে হবে।

বিজ্ঞাপন

এছাড়া বিধি ২২(২) অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণা-প্রচারণার ব্যয়ও নির্বাচন ব্যয়ের অংশ হিসেবে গণ্য হবে। প্রতিটি প্রার্থীকে তাদের ব্যয় সম্পর্কিত বিস্তারিত তথ্য রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে দাখিল করতে হবে। এখানে বিজ্ঞাপন, কনটেন্ট তৈরি, বুস্টিং, স্পন্সরশিপসহ সব ধরনের ব্যয় অন্তর্ভুক্ত।

ইসি নির্দেশ দিয়েছে, রিটার্নিং অফিসাররা নিশ্চিত করবেন যে রাজনৈতিক দল ও প্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে আচরণ বিধি যথাযথভাবে মেনে চলছে। একই সঙ্গে, তারা ব্যবহারকৃত সকল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রার্থী বা দলের কার্যক্রমের তথ্য কমিশনের জনসংযোগ শাখায় প্রেরণ করবেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন বলেছে, এই উদ্যোগ ভোটপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD