Logo

যে নম্বরে ঘরে বসেই জানা যাবে নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৫৪
যে নম্বরে ঘরে বসেই জানা যাবে নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং প্রাসঙ্গিক গণভোট সংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহের জন্য নাগরিকদের জন্য হেল্পলাইন চালু করেছে নির্বাচন কমিশন। হেল্পলাইনটির জন্য ব্যবহার করা হচ্ছে এটুআই-এর ন্যাশনাল হেল্পলাইন নম্বর ৩৩৩, যা দেশের যে কোনো মোবাইল অপারেটর থেকে কল করা যাবে।

বিজ্ঞাপন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং নাগরিকবান্ধব করে তোলা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হেল্পলাইনে কল করার পর ৯ প্রেস করে নাগরিকরা সহজেই ভোট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং সহায়তা পাবেন। এর মধ্যে রয়েছে ভোট দেওয়ার নিয়ম, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা এবং অন্যান্য জরুরি নির্দেশনা।

বিজ্ঞাপন

এছাড়া হেল্পলাইনে নির্বাচন কমিশনের নির্ধারিত মোবাইল অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সেবা পাইলট আকারে গত ১৬ জানুয়ারি থেকে চালু করা হয়েছে। ইতিমধ্যেই ১,৬৪৩ জন নাগরিক হেল্পলাইনের মাধ্যমে তথ্য ও সহায়তা নিয়েছেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন আশা করছে, এই হেল্পলাইন নাগরিকদের অংশগ্রহণ সহজ করবে এবং ভোট দেওয়ার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD