Logo

নির্বাচনী দায়িত্বে কী কী করতে পারবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৩৯
নির্বাচনী দায়িত্বে কী কী করতে পারবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দায়িত্ব পালন করতে এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবেন। তারা মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি নির্বাচনী আচরণবিধি অনুসরণ নিশ্চিত করবেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও নির্বাচনী এলাকায় শান্তি বজায় রাখার দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ধারা ৫ অনুযায়ী ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতায় থাকবেন। তাদের দায়িত্ব বণ্টন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা জেলা ম্যাজিস্ট্রেটরা নির্ধারণ করবেন।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি, কোস্ট গার্ড এবং অন্যান্য সশস্ত্র বাহিনী টিমকে প্রয়োজনীয় আইনি নির্দেশনা দেবেন। এছাড়া প্রতিদিনের মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে জানাতে হবে, যাতে সকল কার্যক্রম স্বচ্ছভাবে বাস্তবায়িত হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD