Logo

পুলিশের মধ্যে কোনো আতঙ্ক কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৫৬
পুলিশের মধ্যে কোনো আতঙ্ক কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, পুলিশের মধ্যে কোনো ধরনের ভীতি বা আতঙ্ক কাজ করছে না এবং নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে ‘মব ভায়োলেন্স’ নামে কোনো পরিস্থিতি নেই। আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো সহিংসতা হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রার্থী যদি অশোভন আচরণ করেন এবং তা সমাজের সামনে প্রকাশ পায়, তাহলে এমনিতেই তিনি জনসমর্থন হারাবেন। এরপরও কেউ সীমা অতিক্রম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে নিয়মিতভাবে অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে এবং তাদের প্রস্তুতি সন্তোষজনক।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

এছাড়া সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD