Logo

১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:২৬
১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল সরকার
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা কার্যকর করা কারখানাগুলো চাইলে পরবর্তীতে যেকোনো একদিন শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে পুষিয়ে নিতে পারবে।

বিজ্ঞাপন

এই সিদ্ধান্ত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত হয়েছে। পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ’র আবেদনকে বিবেচনা করে সরকার এই ছাড়টি নিশ্চিত করেছে।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রকাশিত পোস্টে বলা হয়েছে, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা যেসব কারখানা কার্যকর করবে, তারা প্রয়োজনে পরবর্তীতে যেকোনো দিনে শ্রমিকদের দিয়ে একদিন কাজ করিয়ে সেই ছুটি পূরণ করতে পারবে।

পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, আজকের উপদেষ্টা পরিষদের সভায় বিজিএমইএ’র আবেদন বিবেচনা করে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মাধ্যমে শিল্পাঞ্চলের শ্রমিক ও মালিক উভয়পক্ষের সুবিধা নিশ্চিত করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD