Logo

ঢাকা উত্তরের নতুন প্রশাসক সুরাইয়া আখতার জাহান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪৮
ঢাকা উত্তরের নতুন প্রশাসক সুরাইয়া আখতার জাহান
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আখতার জাহান ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

ডিএনসিসি জানিয়েছে, এজাজের অপসারণ নয়; তার প্রশাসক হিসেবে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত প্রশাসক তার বর্তমান পদ রাখার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন, অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা প্রযোজ্য হবে না।

এর আগে গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে চলতি বছরের ১ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD