তাসনিম জারাদের নিয়ে যা বললেন আসিফ আকবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক বাস্তবতা, জোটগত রাজনীতি ও মনোনয়ন বঞ্চনার বিষয়গুলো নিয়ে মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নির্বাচনী রাজনীতিতে গুণগত পরিবর্তনের ঘাটতির কথা তুলে ধরেন।
বিজ্ঞাপন
আসিফ লেখেন, জোটগত রাজনীতির কারণে এবারের নির্বাচনে অনেক পরীক্ষিত ও যোগ্য প্রার্থী মনোনয়ন পাননি। তার মতে, জুলাই বিপ্লবোত্তর সময়ের তারুণ্যনির্ভর রাজনীতিতেও প্রত্যাশিত ক্যারিশমার অভাব রয়েছে এবং নির্বাচনী রাজনীতি এখনো পুরোনো ধারার মধ্যেই আবর্তিত হচ্ছে।
আরও পড়ুন: পরীমনিকে গুলি করে হত্যার হুমকি
ঢাকা-৯ আসনের নির্বাচনী পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি ডাক্তার তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
বিজ্ঞাপন
একই আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন সাবেক ছাত্রনেতা হাবিবুর রশীদ হাবিব। এই দুই প্রার্থী রাজনৈতিক শিষ্টাচার ও মূল্যবোধ বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন বলে প্রশংসা করেন আসিফ। কাদা ছোড়াছুড়ি ছাড়া রাজনীতির চর্চা সম্ভব—তাদের আচরণ ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
স্ট্যাটাসে আরও বলা হয়, এবারের নির্বাচনে অনেক মেধাবী ও যোগ্য ব্যক্তিকে দলগুলো মনোনয়ন দেয়নি। উদাহরণ হিসেবে ঝালকাঠি-১ আসনের ব্যারিস্টার মইন ফিরোজীর কথা তুলে ধরেন আসিফ।
নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য ও প্রথিতযশা আইনজীবী হওয়া সত্ত্বেও ‘প্রচলিত রাজনীতির ধারার বাইরে’ থাকার কারণে বড় দলের মনোনয়ন পাননি তিনি। অথচ সংসদে এমন দক্ষ আইন প্রণেতার প্রয়োজন রয়েছে বলেও মত দেন এই শিল্পী।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বিএনপির এমপি হয়ে সংসদে যেতে চান রিনা খান
লেখার শেষাংশে আসিফ আকবর জানান, দীর্ঘদিন পর জাতি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় রয়েছে। পরিবর্তন একদিনে সম্ভব না হলেও ভবিষ্যতে ব্যারিস্টার মইন ফিরোজী, ডাক্তার তাসনিম জারা কিংবা হাবিবুর রশীদের মতো ব্যক্তিরা রাজনীতিতে ইতিবাচক উদাহরণ তৈরি করবেন—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পাশাপাশি দেশপ্রেম, রাজনৈতিক সদিচ্ছা ও দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশার কথাও তুলে ধরেন।








